ঢাকা | বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সাগর

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
স্বরূপকাঠিতে যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সাগর

অলিউল্লাহ,নিজস্ব প্রতিবেদক
:
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে স্বরূপকাঠি উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মোঃশহিদুল ইসলাম সাগর। ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি ইতোমধ্যেই নিজেকে একজন দক্ষ ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি স্বরূপকাঠি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্বরূপকাঠি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবেও সফলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, ত্যাগ এবং সাংগঠনিক সক্ষমতার কারণে  সাগর সবসময় নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছেন। বর্তমান সময়েও তিনি মাঠপর্যায়ে সক্রিয় থেকে যুবসমাজকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।

আসন্ন যুবদলের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বরূপকাঠি উপজেলার সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ যুবকর্মীদের অনেকেই মনে করছেন, আগামী যুবদলের কমিটিতে মোঃশহিদুল ইসলাম সাগর একটি গুরুত্বপূর্ণ ও শক্ত অবস্থানে থাকবেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলেই তাঁর সফলতা ও আগামীর পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স