অলিউল্লাহ,বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু মহোদয়ের আস্থাভাজন এবং বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার-এর আজ ( বুধবার)জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে।
সোমবার দিনব্যাপী রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী ও শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সাব্বির আহমেদ সুমন হাওলাদার সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য হিসেবে বিবেচিত হয়।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক শুভেচ্ছা বার্তা দেখা যায়। অনেকেই তাঁকে তরুণ নেতৃত্বের প্রতিনিধি ও সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উল্লেখ করেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
জন্মদিনকে ঘিরে স্থানীয়ভাবে দিনটি সৌজন্য ও শুভেচ্ছার মধ্য দিয়েই পালন করা হয় বলে জানা গেছে
Bangabani24