ঢাকা | বঙ্গাব্দ

নেছারাবাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ওয়াহিদুজ্জামান ওয়াহিদ নেছারাবাদ উপজেলা বিএনপির একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


তার মৃত্যুর খবরে নেছারাবাদসহ সমগ্র পিরোজপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


স্থানীয় নেতাকর্মীরা জানান, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন ত্যাগী, সাদাসিধে ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার মৃত্যুতে দল এবং এলাকাবাসী একজন অভিজ্ঞ অভিভাবক ও জননেতাকে হারালো।


পারিবারিক সূত্রে আরও জানা গেছে, তার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স