ঢাকা | বঙ্গাব্দ

র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণে মেহেন্দিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অলিউল্লাহ, বিশেষ প্রতিনিধি : 

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের মেহেন্দিগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মেহেন্দিগঞ্জের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ আলম। তিনি পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি, বিআরডিবির ভূমিকা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদ হোসেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন এবং বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা। বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার। দিবসের বিভিন্ন আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স