ঢাকা | বঙ্গাব্দ

শহীদ স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন উম্মে সালমা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিবেদক
ad728
স্টাফ রিপোর্টার: মোঃ মিরাজুল ইসলাম

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব উম্মে সালমাকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মরহুম মো. ওয়াহেদুজ্জামান। তাঁর মৃত্যুর ফলে সৃষ্ট শূন্য পদে উম্মে সালমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বর্তমান গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ ৬ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। তবে গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৬ জুলাই ২০২৬ তারিখে এ আদেশ জারি করা হয়।
নতুন সভাপতি হিসেবে উম্মে সালমার দায়িত্ব গ্রহণের মাধ্যমে কলেজটির শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স