ঢাকা | বঙ্গাব্দ

আটঘর কুড়িয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় যুবককে জরিমানা, জব্দ দুই সাউন্ডবক্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অলিউল্লাহ বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির দায়ে মেহেদি হাসান নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) উপজেলার আটঘর কুড়িয়ানা পর্যটন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

অভিযান শেষে উপস্থিত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারের জারিকৃত বিজ্ঞপ্তি ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটকদের জন্য সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স