ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ভাইভা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বানারীপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ভাইভা সম্পন্ন: নতুন আবেদনের সুযোগ, ২৮ জুলাই শেষ সময় 

অলিউল্লাহ, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বানারীপাড়া উপজেলায় বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে। গত দুই দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ ভাইভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং প্রকল্প পরিচালনা পরিষদের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ চন্দ্র দেউরীর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের লক্ষ্যে তরুণ ও উদীয়মান কর্মীদের সমন্বয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের একটি দক্ষ টিম গঠন করা হচ্ছে।

এদিকে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নতুন করে আবেদন করা যাবে। বর্ধিত সময়ের মধ্যে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা আগামী ২৯ জুলাই সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ফ্যামিলি কার্ড বিতরণ ও তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “প্রধানমন্ত্রীর এই জনকল্যাণমুখী কার্যক্রমকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। তথ্য সংগ্রহ ও কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন বরদাশত করা হবে না।”

তিনি দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, কোনো স্তরেই যেন অবৈধ লেনদেন না ঘটে এবং প্রকৃত সুবিধাভোগীরাই যেন ফ্যামিলি কার্ডের আওতায় আসেন। দল-মত নির্বিশেষে যোগ্যতা ও সামাজিক অবস্থান বিবেচনায় প্রকৃত উপকারভোগীদের এই সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এমপি সান্টুর এই কঠোর অবস্থান ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স