ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা পরিষদ পরিদর্শন, বৃক্ষরোপণ ও নদীভাঙনকবলিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন এমপি সান্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিবেদক
ad728
অলিউল্লাহ,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি | ২৮ জুলাই ২০২৬।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু মঙ্গলবার বানারীপাড়া উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমান, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুর খান, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ সময় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স