বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব সাকুয়া বাজারে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়ন মজলিসে শুরার সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ আল-ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ সাদী।
সম্মেলনে সভাপতিত্ব করেন দেহুন্দা ইউনিয়ন শাখার সভাপতি ডা. শফিকুল আলম (বরজু)।
সম্মেলন শেষে ২০২৬–২০২৮ সেশনের জন্য দেহুন্দা ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ডা. শফিকুল আলম, সহ-সভাপতি হিসেবে মুফতি নূর মোহাম্মাদ এবং সেক্রেটারি হিসেবে হাফেজ মাওঃ আনোয়ার হোসাইন দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Bangabani24