ঢাকা | বঙ্গাব্দ

নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন রাচিন রবীন্দ্র

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেরতে নেমেই বল হাতে ঝড় তুললেন।

বিগত বছরটায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি ধরা যায় যাকে, সেই নাহিদ গতকাল নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকটা স্মরণীয়ভাবেই করেছেন।

দল না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অখুশি হতে চাইবেন না রানা। ৪৩ রান খরচায় এদিন ১ উইকেট শিকার করেন গতিময় এই পেসার। সেই উইকেটও বেশ মূল্যবান। কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। গতকাল ম্যাচে দারুণ বল করা নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন রাচিন রবীন্দ্র।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাচিন রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’

টম ল্যাথামের সাথে নিজের জুটি প্রসঙ্গে রাচীন বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা। বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলেছেন নাহিদ রানা। ৪.৭৩ ইকোনমি খরচে তার শিকার ৫ কউইকেট। তবে অভিষেকের পর থেকে তিনি সবচেয়ে বেশি আলোচনায় তার গতি নিয়ে। অভিষেক ম্যাচেই ঘণ্টা প্রতি ১৫১ গতিতে বল করে সবার নজর কেড়েছিলেন তিনি। তার গড় গতিও ১৪২ এর কাছাকাছি।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted