ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
কুড়িগ্রাম ছবির ক্যাপশন: কুড়িগ্রাম
ad728
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন কুড়িগ্রাম সদর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গতকাল (২৮ ফেব্রুয়ারি) অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ৩ (তিন) মাসের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির মধ্যে মোঃ আসাদুল হক আসাদকে আহবায়ক, মোঃ শাহিন আলম ও মোঃ মোতালের সরকারকে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহানুর আলম (এস আলম)। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ইসমাইল হোসেন, রেজাউল করিম রেজা, জাহিদ হাসান ও মাহমুদুল হাসান।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সোহেল রানা, আসিক রানা, সিফাত, জাহাঙ্গীর, সোহাগ, নুরজামাল, ও রাব্বি।

নতুন কমিটির সদস্যরা ছাত্র অধিকার আন্দোলনের জন্য একাত্মতা, সততা এবং দায়িত্ববোধের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা আশা করছেন, আগামী এক মাসের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ছাত্রদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted