ঢাকা | বঙ্গাব্দ

ডিবি পুলিশের সফলতা প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার: ক্ষুব্ধ সচেতন মহল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2025 ইং
ময়মনসিংহ ছবির ক্যাপশন: ময়মনসিংহ
ad728
ইফতে খায়রুল আলম সজিব 

ময়মনসিংহে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ডিবি পুলিশের সফল অভিযানে ছয় ডাকাত গ্রেফতার এবং ট্রাকসহ ডাকাতির মালামাল উদ্ধার হয়। কিন্তু এই প্রশংসনীয় অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে জেলা ডিবি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি বিকেলে রাজীব পরিবহনের একটি ট্রাক (ঢাকা মেট্রো ২৪-৮২৫৬) চট্টগ্রামের মীরসরাই থেকে ১৫ টন রড নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশালে একদল সশস্ত্র ডাকাত ট্রাকটিকে জোরপূর্বক থামিয়ে চালক জুয়েল মিয়াকে গুরুতর জখম ও হেলপার আলম মিয়াকে ফেলে দিয়ে রড ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে ত্রিশাল থানা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং পাশের থানা ও টহল পুলিশকে সতর্ক করে। এরপর ডিবি পুলিশের ওসি মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি টানা অভিযানে ছয় ডাকাতকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক এবং রড উদ্ধার করা হয়। রড ক্রয়কারী দোকানদার ইদ্রিস আলীকেও গ্রেফতার করা হয়।
এই সফল অভিযানের পর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হয় এবং আদালতের মাধ্যমে প্রকৃত মালিককে ডাকাতি হওয়া রড বুঝিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহল ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে ডিবি পুলিশের সুনাম নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, সম্মান অর্জন কঠিন, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে তা নষ্ট করা সহজ।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত ওসি আবুল হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিবি পুলিশের কার্যক্রমে ব্যাপক সফলতা এসেছে, যা জনসাধারণের আস্থাও বৃদ্ধি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted