ঢাকা | বঙ্গাব্দ

শ্যামনগরে বিশেষ অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2025 ইং
সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলন
ad728
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগর থানার বিশেষ অভিযানে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি শ্যামনগর উপজেলার সাবেক জাতীয় শ্রমিকলীগের উপজেলা জয়েন্ট সেক্রেটারি সঃম আব্দুস সালাম সরদার (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামনগর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামনগর থানায় দায়ের করা মামলা নং- ১৩/৭০, তারিখ- ১৪/০৩/২০২৫; ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 এবং 3/4/6 The Explosive Substances Act, 1908 এর মামলায় অভিযুক্ত সঃম আব্দুস সালাম সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দেবালয় গ্রামে। তার পিতার নাম মৃত শওকাত আলী সরদার এবং মাতার নাম মৃত জোবেদা খানম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর ১৯ মার্চ ২০২৫ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শ্যামনগর থানা সূত্রে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted