এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার;
সাতক্ষীরা জেলার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে রবিবার (২৩ মার্চ ২০২৫) আশাশুনি থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধর্ষণ মামলা নং-১৩(৩)২৫ এর আসামি মোঃ হুমায়ুন গাইন (৩৬), পিতা-মোঃ আছাদুল গাইন, সাং-খলিসানী, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশাশুনি থানা পুলিশ।