ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করেন।

 ওই মামলায় তদন্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted