ঢাকা | বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন অর্ধশত পরিবার।

রবিবার (৩০ মার্চ) সকাল ৮ টায় রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতের হাট বাজারের দারুস সুন্নাহ জামে মসজিদের মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ পড়ান হাফেজ নুরুল ইসলাম । তিনি জানান- ২০১৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। ডহরশংকর গ্রামের কিছু মুসুল্লি।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করে অর্ধশত পরিবারসহ আশাপাশের মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে মুসল্লি নুরনবী বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যতটুকু চলা যায়, ততটুকু চলার চেষ্টা করি। পুরো বিশ্বে যদি এক‌ইদিনে শুক্রবার হতে পারে তাহলে আমরা কেন এক‌ই দিনে ঈদ পালন করতে পারবো না।

আরেক মুসল্লি ওলি বলেন, আমাদের সবার এইদিনে ঈদ পালন করা উচিত। আমরা কাজ করছি এটা মানুষকে বোঝানোর জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা।

এ বিষয়ে মসজিদের সভাপতি রিপন হাওলাদার জানান,‌ ২০১৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছি। এতে অনেক বাধা আসে। তবে বর্তমানে আর কোনো বাধা নেই।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted