ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের কয়েকজন প্রাইমারি স্কুলের ক্লাস টু এর বাচ্চারা স্কুল শেষে বাড়িতে যাওয়ার পথে মাক্স পরিহিত অপরিচিত কয়েকজন ব্যক্তি ইজিবাইকে এসে বাচ্চাদের বলছে চলো আমার ইজিবাইকে তোমাদের বাড়িতে পৌছে দিচ্ছি। পরবর্তীতে ওই বাচ্চারা ভয় পেয়ে থেকে দৌড় দিয়ে বাসার দিকে চলে যায় এবং বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদেরকে বিষয়টি জানান পরবর্তীতে অভিভাবকরা রাস্তায় এসে ওই ইজিবাইকটি খুঁজে পায় না
এমন লোকদের সম্পর্কে আপনার বাচ্চাদের বলবেন এবং সচেতন করবেন কোন অপরিচিত মানুষের সাথে যেন না যায়
এবং অনেক বাচ্চা যদি একসাথে স্কুলে যায় ও আসে তাহলে এহেন ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। দরকার হলে ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় এবং স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে অভিবাবকরা সাথে থাকবেন
এবং যারা এলাকাবাসী আছে সকলকে অনুরোধ করব অপরিচিত কোন গাড়ি, ইজিবাইক অথবা সন্দেহজনক কোন মানুষকে দেখলে দ্রুত আটকাবেন এবং প্রশাসনকে খবর দিবেন
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলকে সচেতন করেন এবং এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন
প্লিজ আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল হোন, তাহলে এমন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ