ঢাকা | বঙ্গাব্দ

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ-C ইউনিটের ভর্তি পরীক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
হানিফ আহমেদ, যবিপ্রবি প্রতিনিধি:

 ৫ম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) অনুষ্ঠিত হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু হয় গুচ্ছ বিশ্বিবদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের (ব্যাবসায় শিক্ষা বিভাগ) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা এবং পরীক্ষা শেষ হয় বেলা ১২ টায়। এ কেন্দ্রে মোট আসন পড়েছিলো ১৫৫৯ টি।

ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( যবিপ্রবি)। যবিপ্রবি কেন্দ্রের পরীক্ষা ব্যাবস্থাপনায় মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তায় কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট ইউনিট,আনসার,পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষ। 
 ভর্তি সহায়তা ডেস্ক দিয়ে শিক্ষার্থীদের ও অভিভাবকদের বিভিন্ন সহায়তায় এবং শিক্ষার্থীদের ব্যাগ,মোবাইল,মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী সংরক্ষণে কাজ করেছে বিশ্ববিদ্যালয়টির সংগঠন ইসলামিক কালচারাল সোসাইটি । শিক্ষার্থীদের ও অভিভাবকদের পানিসহ শরবত পানের ফ্রি ব্যাবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন এন্টি ড্রাগ সোসাইটি। 

আজ C ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার সূচনা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার বাকি দুই ইউনিটের(B এবং A)পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ মে এবং ৯ মে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted