আমিনুল ইসলাম ফাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:
আজ রোজ জুমাবার বাংলাদেশে নারী নীতি সংস্কার কমিশনের প্রস্তাবিত নারী নীতিমালা এবং উচ্ছ কমিশন বাতিলের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে লেখা ছিল, "নারী নীতি সংস্কার কমিশনের প্রস্তাবিত নারী নীতিমালা ও উচ্ছ কমিশন বাতিলের দাবিতে — বিক্ষোভ মিছিল।"
আয়োজকরা বলেন, প্রস্তাবিত নীতিমালা ইসলামি মূল্যবোধের পরিপন্থী এবং তা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল