"যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন। গত এক বছর ধরে রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রংপুর জেলা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে ।
নবগঠিত কমিটিতে রুপন ইসলামকে সভাপতি, লিমন আহমেদকে সাধারণ সম্পাদক এবং বুলবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৯সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয় ।
জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন রক্তদানসহ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ব্যাপক প্রশংসা অর্জন করেছে।