ঢাকা | বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত ডাকাত দলের এক সদস্য যশোরে আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2025 ইং
নিজস্ব প্রতিনিধি ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিনিধি
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাত দলের এক সদস্য যশোরে আটক হয়েছেন।
বুধবার (৭ মে) রাত ২টার দিকে সদর উপজেলার মন্ডলগাতি এলাকা থেকে মুন্না হাসান নামে ওই ব্যক্তিকে আটক করেন ডিবি যশোরের সদস্যরা।
আটক মুন্না যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে।
ডিবি জানিয়েছে, গত ২৯ এপ্রিল রাত নয়টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনি এলাকায় সংঘটিত ডাকাতির সঙ্গে তিনি জড়িত ছিলেন।
ওইদিন, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাকের চালককে সিগন্যাল দিয়ে থামায় আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়ে ওই ট্রাকের চালককে নিচে নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।
পরবর্তীতে ডাকাত দলটি ট্রাকের মধ্যে মাদক আছে বলে থানায় নেওয়ার বাহানায় ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকে উঠিয়ে রওনা দেয়। একপর্যায়ে তাদের জোর করে নেশা জাতীয় জুস খাইয়ে মুন্সীগঞ্জের একটি রাস্তায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা হওয়ার পর ওই থানা থেকে যশোর পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় ডাকাত দলের সদস্যরা যশোর জেলায় অবস্থান করতে পারে।
আটকের পর মুন্না জানিয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted