ঢাকা | বঙ্গাব্দ

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং
আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ছবির ক্যাপশন: আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
ad728

এন, এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::

সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (শুক্রবার, ৯ মে) তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে ধার্য করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. মাঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২৬ মে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলা শুনানি শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট ৫টি মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted