হানিফ আহমেদ, যবিপ্রবি প্রতিনিধি::
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল" নাম খচিত ফাইল বাজেয়াপ্ত করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন
শুক্রবার(৯ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ -A ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ফাইল, কলম বিতরণ করর যবিপ্রবি ছাত্রদল। একপর্যায়ে বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সকাল প্রায় ১০ টা ২০ এর দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের নাম খচিত ফাইল বাজেয়াপ্ত করে। শিক্ষার্থীদের দাবি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি সম্পুর্ন নিষিদ্ধ। তবুও বিশ্ববিদ্যালয়ের নাম ব্যাবহার করে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতির অনুপ্রবেশে চেষ্টা চালাচ্ছে।