ঢাকা | বঙ্গাব্দ

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং
মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব ছবির ক্যাপশন: মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব
ad728

এন,এস আবিদ মাহমুদ,বিশেষ প্রতিনিধি::

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। ৫৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন ওপারে। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক অভিনেতা মনোজ বাজপায়ী। তবে তার মৃত্যুর কারণ জানা যায় নি।

প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মুকুল দেবের হঠাৎ এই মৃত্যু মেনে নিতে পারেছে না তার কাছের মানুষেরা। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকে জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড় পর্দা- সব প্ল্যাটফর্মেই সমান তালে কাজ করেছেন। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের।

হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে।

একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ। এছাড়া টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted