ঢাকা | বঙ্গাব্দ

কাউনিয়ায় কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
কাউনিয়ায় কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কাউনিয়ায় কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ad728

সজীব উদ্দিন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের কাউনিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" আওতায় দিনব্যাপী কৃষক মাঠ স্কুলের পার্টনার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে পার্টনার প্রকল্পের পার্টনার কংগ্রেসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ আজমাইন মুস্তারি এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুহিদুল হকের সভাপতিত্বে উক্ত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার। কৃষি সম্প্রসন অফিসার মোঃ আবু ছাহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইয়াদুল ইসলাম, মোঃ মোহর আলী,আনোয়ার হোসেন। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্য প্রদান করেন, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার বলেন, "কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন উপজেলা সমবায় অফিসার মোঃ এ এইচ এম তারিকুল শরীফ প্রমুখ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপজেলার বিভিন্ন কৃষক স্কুলের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এনজিও ফোরাম প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী বৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted