ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জ সদরে ,ট্রাফিক ও সড়ক দুর্ভোগ: জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2025 ইং
কিশোরগঞ্জ সদরে ,ট্রাফিক ও সড়ক দুর্ভোগ: জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ ছবির ক্যাপশন: কিশোরগঞ্জ সদরে ,ট্রাফিক ও সড়ক দুর্ভোগ: জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ
ad728

নাজমুল শাহারিয়ার প্রান্ত,কিশোরগঞ্জ (সদর) প্রতিনিধি::

কিশোরগঞ্জ জেলা সদরের অন্যতম ব্যস্ততম এলাকা সিদ্ধেশ্বরী মোড় বর্তমানে চরম অব্যবস্থাপনা ও অবহেলার নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা নেই, ফলে প্রতিদিন হাজারো মানুষকে যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এই মোড় সংলগ্ন এলাকায় রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ওয়ালী নেওয়াজ খান কলেজ, এবং আশেপাশে ৪-৫টি মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী, রোগী ও অভিভাবকদের পাশাপাশি এই রাস্তায় চলাচল করে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ সকল ট্রান্সপোর্ট। এছাড়া এই রাস্তা নিকলী সদরের সঙ্গে সংযোগকারী একমাত্র পথ হওয়ায় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ পথচারীকে যানজটে আটকে থাকতে হয়। শহরের কেন্দ্রস্থলে এত গুরুত্বপূর্ণ একটি মোড়ে ট্রাফিক পুলিশ না থাকা এবং রাস্তাগুলোর প্রশস্ততা না বাড়ানোয় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,

 “এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের রাস্তা দিয়ে প্রতিদিন কত রোগী আসে যায়, অথচ এখনো কোনো উন্নয়ন নেই। আশপাশের উপজেলাগুলোর রাস্তাও ওয়ান বাই ওয়ান থাকলেও, জেলা শহরের এই রাস্তাটি যেন 'ভাগ্যের পরিহাস'।”

আরেকজন পথচারী জানান,

 “একদিন শহর থেকে যশোদল যেতে গিয়ে কচ্ছপের গতিতে চলেছি, কারণ রাস্তা এতটাই সরু যে কেউ কাউকে ওভারটেক করতে পারে না। এমনকি অ্যাম্বুলেন্সও জ্যামে আটকে থাকে।”

স্থানীয়দের প্রশ্ন, “আমরা কবে এই যানজট থেকে মুক্তি পাবো?”
যখন দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের জোয়ার বইছে, তখন কিশোরগঞ্জ জেলা শহরের এমন বেহাল অবস্থা মানুষকে হতাশ করছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে কিশোরগঞ্জবাসী। রাস্তাগুলোর প্রশস্ততা বৃদ্ধি, ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু এবং নিয়মিত নজরদারি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted