ঢাকা | বঙ্গাব্দ

পাবনা বেড়া উপজেলা প্রত্যন্ত গ্ৰামে আলো ছড়াচ্ছে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2025 ইং
পাবনা বেড়া উপজেলা প্রত্যন্ত গ্ৰামে  আলো ছড়াচ্ছে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী ছবির ক্যাপশন: পাবনা বেড়া উপজেলা প্রত্যন্ত গ্ৰামে আলো ছড়াচ্ছে দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী
ad728

আলিফ হাসান ,বেড়া (পাবনা) প্রতিনিধি::

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর থানার প্রত্যন্ত গ্ৰামে আলো ছড়াচ্ছে দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি। প্রত্যন্ত গ্ৰামে  মানুষের চেতনা ও মন আলোকিত করার বাতিঘর হয়ে উঠছে এ লাইব্রেরিটি। ২০১১ সালে সমাজসেবক ব্যবসায়ী এম.এ বাতেন খান। তার মায়ের প্রতি অফুরন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে। নিজ মায়ের নামে দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি ও বিকে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজের সাথে যুক্ত ফাউন্ডেশনটি।  লাইব্রেরী ও ফাউন্ডেশন এর কার্যক্রম পরিচালনার জন্য দয়ালনগর এলাকায় ২তলা একটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। এখানে বই পড়ার পাশাপাশি জ্ঞানের প্রতিযোগিতা,গুণী সংবর্ধনা,কবিতা আবৃত্তি,কম্পিউটার প্রশিক্ষণ,কুসংস্কারমুক্ত,বাল্যবিবাহ মাদক মুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা বৈঠক হয়ে থাকে। নতুন প্রজন্মকে বইমুখী করে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে সমাজসেবক আলোকিত মানুষ গড়তে তার এই উদ্যোগ। প্রতিষ্ঠার ১৫ বছরে শান্তিপূর্ণ সমাজ গঠনে বড় ভূমিকা রাখছে দয়াল নগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি। এলাকার তরুণ সমাজকে মাদকের আসক্তি,মোবাইল নিয়ে ব্যস্ততা,মোবাইল গেইমের করাল গ্রাস মুক্ত জীবন গঠনে ভূমিকা রাখবে এই পাবলিক লাইব্রেরী এমনটি মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা ব্যক্তিরা। আমাদের কয়েকশত স্বেচ্ছাসেবক সদস্য আছেন তারা মানবিক কাজের সাথে যুক্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবেশ বান্ধব কৃষি অঞ্চল গড়তে অল্প সময়ের মধ্যে কৃষি প্রশিক্ষণ স্কুল গড়ে তোলা হবে। সকলের সহযোগিতা নিয়ে আমাদের মানবিক কর্মকাণ্ড চলমান থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted