ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য খাগড়াছড়ির দুই সীমান্তে বিএসএফ কতৃক ১৫ জনকে পুশইন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি::

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ ভারতে অভিবাসি বাংলাদেশীদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 


২৬ জুন ২০২৫ ,বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল চলাকালীন সময়ে ৩ বিজিবি-র সুবেদার মোঃ দেলোয়ার’র নেতৃত্বে পুশইন করা একজন পুরুষ ও পাঁচ জন নারীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়ি আছে।

 আটককৃত ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায় ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘন্টা হাটার পর কচুছড়ি এলাকায় পৌঁছে। 


অপরদিকে একই দিন সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী ১১৪ ব্যাটালিয়নের অধিনস্থ হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর নামক এলাকা দিয়ে পুশইন করলে পলাশপুর ৪০ বিজিবি-র শান্তিপুর বিওপি আটক করেন। আটককৃত মধ্যে ৭ জন মহিলা ও ২ জন পুরুষ রয়েছে।


 বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রী ছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীনস্থ শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

 উল্লেখ্য ,চলতি বছরের ৭ মে ২০২৫ প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার ৩টি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। ২৬ মে ২০২৫ তারিখে পানছড়ির ঘিলাতলি সীমান্তে ১২ জন ও পরবর্তী ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জন সহ অদ্যবদি ১৬০ জনকে পুশইন করেছে বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted