ঢাকা | বঙ্গাব্দ

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি::

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সী গোলাম রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি যশোরের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে পরীক্ষার জন্য নমুনা দেন ।
র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে, যা নিশ্চিত করে যে তিনি করোনাভাইরাসের সক্রিয় সংক্রমণে ভুগছিলেন।
পরীক্ষাটি করেন ইবনে সিনার বায়োকেমিস্ট নাইমুর রহমান। রিপোর্টে উল্লেখ করা হয়, করোনা সংক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যেই এই অ্যান্টিজেন পরীক্ষা সবচেয়ে কার্যকর। তবে, এ ধরনের পজিটিভ ফলাফলের পর রোগীর ক্লিনিক্যাল ইতিহাস, অন্যান্য লক্ষণ ও প্রয়োজন অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার সুপারিশ করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, করোনা শনাক্তের প্রতিবেদন পাওয়ার পর গোলাম রহমান শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং একই দিন রাতেই তিনি মারা যান।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted