ঢাকা | বঙ্গাব্দ

মাফিয়া জসিম উদ্দিন: CIP সম্মাননা আর অপরাধের ছায়াজাল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী জসিম উদ্দিন। একদিকে তিনি পেয়েছেন রাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি CIP (Commercially Important Person), অন্যদিকে গড়ে তুলেছেন এক অন্ধকার অপরাধ সাম্রাজ্য। তার নাম জড়িয়েছে অস্ত্র ব্যবসা, অর্থপাচার, রাজনৈতিক প্রভাব, টর্চার সেল এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগে।

ব্যবসায়ী পরিচয়ের আড়ালে অপরাধের বিস্তার

জসিম উদ্দিনকে একজন সফল ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা হলেও তার এই সাফল্যের পেছনে রয়েছে নানা বিতর্কিত কর্মকাণ্ড। রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের পরও তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগ, যা CIP মর্যাদার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।

বিশ্বস্ত সূত্র মতে, জসিম উদ্দিন হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পাঁচ হাজার কোটি টাকা পাচারের মূল হোতা। এই বিপুল অর্থের মাধ্যমেই তিনি দুবাইয়ে গড়ে তোলেন একটি রিয়েল এস্টেট সাম্রাজ্য।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে এই অর্থ বিদেশে পাঠানোর দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি তিনি দেশে হাছান মাহমুদকে উপহার দিয়েছেন একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি।

যদিও তার নামে বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে বলে জানা গেছে,অনুসন্ধানে উঠে এসেছে অবৈধ অস্ত্রের মজুদ ও ব্যবহারের তথ্য।চট্টগ্রামে রয়েছে তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী, যারা নিয়মিতভাবে পরিচালিত হতো তার তত্ত্বাবধানে। বাহিনীটির অর্থায়ন, আশ্রয় ও নির্দেশনা সবই সরাসরি নিয়ন্ত্রণ করতেন জসিম উদ্দিন।

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে অবস্থিত একটি দুইতলা ভবন ছিল মূলত একটি গোপন টর্চার সেল।
যুবলীগ নেতা এসরারুল হক এসরাল তার কথার বাইরে গেলেই, তাকে কিংবা অন্য বিরোধীদের এই ভবনে আটকে রেখে নির্যাতন চালানো হতো।
৫ আগস্ট ২০২৪ এর পর ভবনটি পরিত্যক্ত হলেও, এর ভেতরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলোর ভয়াবহতা এখনও মানুষের মুখে মুখে।

চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে জসিম উদ্দিনের নিজস্ব বাসভবনে সংঘটিত হয় একটি হত্যাকাণ্ড।
তদন্তে জানা যায়, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা, যা পরবর্তীতে বিপুল অর্থের বিনিময়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়।এই ঘটনাটিদ্বিতীয় অনুসন্ধানে আমরা তুলে ধরবো জসিম উদ্দিনের কালো টাকার লোভে কারা এই হত্যা ধামাচাপা দিয়েছিলো সেদিন।

জানা গেছে, জসিম উদ্দিনের সঙ্গে দেশের কয়েকজন পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এই প্রভাবের কারণেই অনেক অপরাধ প্রশাসনিক তদন্ত বা বিচার থেকে রেহাই পেয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধান বলছে আওয়ামীলীগের সংঘটিত অপরাধের সহযোগিতা এবং অর্থায়ন করতে বাংলাদেশে এসেছে মাফিয়া জসিম।

উপরোক্ত তথ্যসমূহ জসিম উদ্দিনের অপরাধ জগতের একটি খণ্ডচিত্র মাত্র। ক্রাইম টাইমস অনুসন্ধান চলমান রয়েছে।

পরবর্তী পর্বে থাকছে:
অর্থপাচার ও হুন্ডি চক্রের গোপন চিত্র
নারী নির্যাতন ও পাচারের লোমহর্ষক বাস্তবতা
অবৈধ অস্ত্র সরবরাহের বিস্তৃত নেটওয়ার্ক
বিদেশে গোপন বিনিয়োগ ও দ্বিতীয় সংসারের অনুসন্ধান।
ফিরছি খুব শীগ্রই ভিডিও চিত্র নিয়ে-

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স