জাতীয় সংসদে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নেছারাবাদ উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্বাস্থ্যখাত উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেছেন।
তিনি সংসদে নেছারাবাদ সন্ধ্যা নদীর উপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেতুটি নির্মিত হলে নেছারাবাদসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
এছাড়া তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব দেন। একই সঙ্গে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তরের বিষয়টি সংসদে উত্থাপন করেন।
সংসদে উত্থাপিত এসব প্রস্তাব বাস্তবায়িত হলে পিরোজপুর-২ আসনের জনগণের যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Bangabani24