ফেইসবুকে ফটোকার্ড পোষ্ট শেয়ার করাকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী মোঃ নাসিম (১৯) কে গতকাল রাতে পিটিয়েছে স্থানীয় ছাএদল।
পরদিন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানেও হামলা চালায় এবং মব সৃষ্টি করে আবারও আক্রমণ করার চেষ্টা চালায় এমনটিই জানিয়েছেন তারা।
অবশেষে, পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে তার নিরাপত্তার জন্য কিন্তু উপর মহলের চাপে কয়েক ঘন্টা পরে প্রায় দেড় বছর আগে বিএনপির অফিস ভাঙচুরের মিথ্যা মামলায় জামায়াত কর্মীকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়।
Bangabani24