বানারীপাড়া প্রতিনিধি:
মোঃ মারুফ বিল্লাহ
বরিশালের বানারীপাড়া উপজেলার রায়ের হাট বাজার সংলগ্ন রায়ের হাট–কুরিয়ানা সড়কের পাশে দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে প্রতিনিয়ত গৃহস্থালি ও বাজারের বর্জ্য ফেলে একপ্রকার অস্থায়ী ভাগাড়ে পরিণত করা হয়েছে পুরো এলাকা। দুর্গন্ধে পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে ময়লা ছড়িয়ে পড়ে আশপাশের পরিবেশ আরও নোংরা হয়ে যায়।
সবুজে ঘেরা ও ব্যস্ত এই সড়কে ডাস্টবিনের অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ঘাটতিকেই দায়ী করছেন সচেতন মহল। দ্রুত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Bangabani24