ঢাকা | বঙ্গাব্দ

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট পরবর্তী শুনানী আগামীকাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
আজ জামিন হয়নি, শুনানি আগামীকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসের।

মোঃ খালিদ হোসেন- জর্জ কোর্ট ঢাকা

চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে মর্মান্তিকভাবে হত্যাকারী আসামি সনাতন ধর্মের অনুসারী (জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সদস্য) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন হয়নি আজ। আইনজীবী হত্যাকারী চিন্ময় কৃষ্ণ দাস এর গত বছর মহামান্য হাইকোর্টে পাঁচটি মামলায় জামিনের আবেদন করেন। আবেদন গুলোর প্রেক্ষিতে প্রাথমিক শুনানির পরে ১ ই সেপ্টেম্বর হাইকোর্টে রুল দেন।

এইসব মামলায় আবেদনকারীকে (চিন্ময় কৃষ্ণ দাস) "কেন জামিন দেওয়া হবে না" তা জানতে যাওয়া হয়। 
বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার শুনানির পরে জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অপর চারটি মামলায় পুলিশের ওপারে হামলা ভাঙচুর সহ বিভিন্ন মামলায় চিন্ময়ের আবেদনের উপর আগামীকাল সোমবার রায়ের জন্য দিন রেখেছেন হাইকোর্টের একই বেঞ্চে।
 
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন। এর আগে জাতীয় পতাকা অবমাননা অভিযোগে রাষ্ট্রদ্রোহ হামলায় ২০২৫ সালের ৩০শে এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স