প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
মর্ডান ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী (স্বরূপকাঠী) প্রবীণ ব্যবসায়ী হেকমত তালুকদারের মৃত্যু

সুনামের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করেছেন মর্ডান ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী
স্বরূপকাঠী প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (তারাবুনিয়া) বিশিষ্ট ও প্রবীণ ব্যবসায়ী মোঃ হেকমত তালুকদার আর নেই।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ হেকমত তালুকদার ছিলেন এলাকার একজন পরিচিত ও সফল ব্যবসায়ী। দীর্ঘ কর্মজীবনে তিনি মর্ডান ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার পাশাপাশি স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24