
প্রাক্তন বিশ্বসুন্দরী, ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। অভিনেত্রীর প্রেম-বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। তবু কোনও দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন তিনি।
কখনও রণদীপ হুডা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।
বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘর বাঁধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন।