প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2025 ইং
যবিপ্রবিতে শুরু হলো আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা
হানিফ আহমেদ, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীর চর্চা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার শুরু হলো আজ।
সোমবার (২৮ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) শুরু হলো আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়টির শরীর চর্চা অধিদপ্তর। সকাল ১০ টা উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
উক্র প্রতিযোগিতায় সকাল ১০ টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ইইই বিভাগ বনাম সিডিএম বিভাগ।
সিডিএম বিভাগ প্রথমে ব্যাট করে ৯৫ রান সংগ্রহ করে। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় পায় ইইই বিভাগ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24