প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2025 ইং
ঝালকাঠিতে বাসের ধাক্কায় শিশু নিহত

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি::
ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ঝর্না (৭) নামের এক শিশু নিহত হয়েছেন। রবিবার (৮ জুন) উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝর্না উপজেলার শুক্তাগর ইউনিয়নের বামনকাঠী গ্ৰামের তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৮ জুন) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংড়ি ক্লাব এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো গ ১৪-৬৮৫১) শিশু ঝর্ণা (৭) কে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং স্থানীয় ও স্বজনরা মিলে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24