প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2026 ইং
পিরোজপুরবাসীর জন্য সুখবর মাননীয় এমপি পিরোজপুর-১

মাননীয় এমপি মাসুদ সাঈদী এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য তুলে ধরেন এমপি মহোদয়ের ফেইসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো!
প্রিয় পিরোজপুরবাসী! সুখবর পাবেন শীঘ্রই ইনশাআল্লাহ ..
ফ্যা'সি'স্ট আওয়ামী লীগ ও তাদের বিনাভোটের এমপিদের দূর্নীতির কারনে নাজিরপুরসহ পিরোজপুরের স্থগিত হয়ে যাওয়া এলজিইডির সকল প্রকল্পগুলো পুনরায় চালু করার ব্যাপারে লিখিত আবেদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করেছি। পিরোজপুর-১ আসনের (সদর, নাজিরপুর ও জিয়ানগর) সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ১০ মিনিট আমাকে সময় দিয়েছেন এবং আমার কথাগুলো তিনি গভীর মনোযোগ দিয়ে শুনেছেন।
আলহামদুলিল্লাহ, সব থেকে আশার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমার কথাগুলো শুনে চলতি সপ্তাহেই স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী, এলজিইডির প্রধান প্রকৌশলীসহ পিরোজপুর ১, ২ ও ৩ আসনের তিনজন সংসদ সদস্যের সাথে পিরোজপুরের স্থগিত হয়ে যাওয়া এলজিইডির সকল প্রকল্পগুলো পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় বসার জন্য সময় দিয়েছেন।
ইনশাআল্লাহ আমরা বসবো, আলোচনা করবো এবং সিদ্ধান্ত নিব। পিরোজপুরের জনগনের কষ্ট লাঘবে নাজিরপুরসহ পিরোজপুরের সকল রাস্তাগুলোর পুনঃনির্মানের কাজ আমরা যতদ্রুত সম্ভব শুরু করবো ইনশাআল্লাহ।
পিরোজপুরের জনগনের কাছে দেওয়া আমার ওয়াদাগুলো পূরণের জন্য আমি সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি শুধু আপনাদের দোয়া চাই।
বিঃদ্রঃ পিরোজপুর লিখলেই হতো, কিন্তু বারবার "নাজিরপুরসহ" লিখেছি এই কারনে যে— পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে নাজিরপুর উপজেলার রাস্তাঘাটের অবস্থা সবচেয়ে বেশি বেহাল। যানবাহন চলাচল তো বহুদূরের কথা মানুষের হেঁটে চলাও এখন কঠিন ব্যাপার। নাজিরপুরের মানুষের কষ্ট অবর্ণনীয়, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেনা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24