ঢাকা | বঙ্গাব্দ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন ভূঁইয়া বহিষ্কার

নেছারাবাদ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন ভূঁইয়াকে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় মনিটরিং টিম-১৬ এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই বহিষ্কারের বিষয়ে জানার জন্য  তার ব্যবহারিত নাম্বারে যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ সিদ্ধান্ত অনুমোদন করেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স