ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধস

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত অ্যাঞ্জেলেস সিটির কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে তারা খবর পান যে নির্মাণাধীন নয়তলা একটি কংক্রিটের ভবন ধসে পড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নগরীর তথ্য কর্মকর্তা জে পেলায়ো এএফপিকে জানান, ভবনটির দেয়াল ও নির্মাণকাজে ব্যবহৃত স্ক্যাফোল্ডিং বা মাচা ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে থাকতে পারেন।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পেলায়ো বলেন, ‘ওই এলাকায় ১৯ জন কর্মী কাজ করতেন। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘ধ্বংসস্তূপে বড় বড় কংক্রিটের খণ্ড রয়েছে। সেগুলো সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে। উদ্ধারকাজে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

নগর কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ভবন ধসের ঘটনায় পাশের একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকেও আরও দুইজনকে উদ্ধার করা হয়।

পেলায়ো বলেন, ‘আমরা আশা করছি নিখোঁজ ১৯ জন হয়তো উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যেই রয়েছেন।’

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন। তবে ভবন ধসের কারণ এখনো জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স