বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার শোক প্রকাশ
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া।
রোববার এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আজীবন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। নেছারাবাদ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তাঁর অবদান দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন সফল রাজনীতিবিদ, দক্ষ সংগঠক ও জনবান্ধব সমাজসেবক। তাঁর সততা, দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাঁকে সর্বস্তরের মানুষের কাছে সম্মানিত করেছে।
শাহ আলম মিয়া বলেন, তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতাকে হারিয়েছে। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। নেছারাবাদ উপজেলা বিএনপি পরিবারসহ সর্বস্তরের মানুষ তাঁকে দীর্ঘদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Bangabani24