ঢাকা | বঙ্গাব্দ

স্বরূপকাঠি স্পোর্টস একাডেমির আয়োজনে আন্তঃ সুটিয়াকাঠি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
নিজস্ব প্রতিবেদক ছবির ক্যাপশন: নিজস্ব প্রতিবেদক
ad728
তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরির প্রত্যয়ে এগিয়ে চলছে একাডেমি

স্টাফ রিপোর্টার: মোঃ মিরাজুল ইসলাম

তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে স্বরূপকাঠি স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত আন্তঃ সুটিয়াকাঠি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে ব্যাচ-১১ ও ব্যাচ-১৭ মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্যাচ-১৭ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ব্যাচ-১১ রানারআপ হওয়ার কৃতিত্ব লাভ করে। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ টুর্নামেন্টটিকে বিশেষ মাত্রা দিয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, স্বরূপকাঠি স্পোর্টস একাডেমি দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অন্যতম সদস্য মোঃ সালেহ আহমেদের সার্বিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় একাডেমির কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

একাডেমির পক্ষ থেকে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট, প্রশিক্ষণ ক্যাম্প এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের নির্বাচন করা হচ্ছে। নির্বাচিত খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। একাডেমির লক্ষ্য, স্থানীয় প্রতিভাকে যথাযথ পরিচর্যার মাধ্যমে জেলা, বিভাগ, জাতীয় দল এবং পেশাদার ফুটবলে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা।

আয়োজকরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই ক্রীড়াঙ্গনের বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ব্যাচ-১৭ এবং রানারআপ ব্যাচ-১১ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব প্রান্ত তালুকদার।

স্থানীয় ক্রীড়ানুরাগীদের প্রত্যাশা, স্বরূপকাঠি স্পোর্টস একাডেমির ধারাবাহিক এ উদ্যোগ ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একাডেমির হাত ধরেই তৃণমূল থেকে উঠে আসবে এমন প্রতিভাবান ফুটবলার, যারা ভবিষ্যতে জেলা, বিভাগ, জাতীয় দল এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স