ঢাকা | বঙ্গাব্দ

উজিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: এক কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
অলিউল্লাহ, বিশেষ প্রতিনিধি। 

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ নারীসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে মো. আনিস হাওলাদার (৪০) এবং একই এলাকার মরহুম শাহে আলম হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার সকালে পশ্চিম ধামুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আনিস হাওলাদার ও হাফিজা বেগমকে গ্রেফতার করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স