ঢাকা | বঙ্গাব্দ

বানারীপাড়ার ইলুহার ইউনিয়নে নির্বাচনী হাওয়া, আলোচনায় শাকিল আহমেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
বানারীপাড়া প্রতিনিধি। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বানারীপাড়া উপজেলার ২ নং ইলুহার ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সততা, কর্মদক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদ।

শাকিল আহমেদ বানারীপাড়া উপজেলার ২ নং ইলুহার ইউনিয়নের বাসিন্দা। তিনি শাজাহান মানিক সাহেবের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাকালীন সংকটসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপদের সময়ে শাকিল আহমেদ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি ভূমিকা রাখছেন।

তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে আসছেন বলে স্থানীয়রা জানান। এছাড়া এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে।

স্থানীয় ভোটারদের কয়েকজন জানান, শাকিল আহমেদ সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে চলেন এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাদের মতে, ইউনিয়নের দীর্ঘদিনের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার বিভিন্ন সমস্যা সমাধানে একজন জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান সম্পর্কে শাকিল আহমেদ বলেন, “আমি কোনো পদের লোভে বা ব্যক্তিস্বার্থে চেয়ারম্যান প্রার্থী হতে চাইনি। দীর্ঘদিন ধরে ইলুহার ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব। বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।”

এলাকার সচেতন মহলের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে শাকিল আহমেদকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। তবে নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই প্রার্থীদের অবস্থান নির্ধারণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Bangabani24

কমেন্ট বক্স