হানিফ আহমেদ,
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মাগরিব নামাজ শেষে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় মসজিদের তারাবির ইমাম ইসলামী বিধান অনুযায়ী ধর্ষণের শাস্তি কি এবং কিভাবে ধর্ষকের তৎপরতা কমানো যায় সে বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তিনশতাধিক
শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, ''ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অবিলম্বে আছিয়ার ধর্ষকের শাস্তি কার্যকর করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন শিক্ষকরা সমাজের একটি দায়িত্বশীল অংশ তাই তারা একটি স্মারকলিপির মাধ্যমে দেশের আইন বিভাগকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সে বিষয়ে চাপ প্রয়োগ করবেন।''
শিক্ষার্থীদের দেয়া ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। তুমি কি আমি কে, আসিয়া আসিয়া।একটা,একটা ধর্ষক ধর ধরে,ধরে জবাই কর।ধর্ষকের শাস্তি ফাঁসি, ফাঁসি ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।