ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2025 ইং
গায়েবানা জানাজা ছবির ক্যাপশন: গায়েবানা জানাজা
ad728
হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:

মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা ঝালকাঠিতেও অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মা নামাজ শেষে  কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
 এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ , সদস্য সচিব রাইয়ান বিন কামাল,যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ফেরদৌস ইফতিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 জানাজায় অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস না পায়। উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে মাগুরায় বোনের বাড়িতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়। ৮ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted