ইফতে খায়রুল আলম সজিব
ময়মনসিংহের মুক্তাগাছায় ৩ ডেবিলসহ বিভিন্ন মামলায় ৬ জন আটক করা হয়েছে।
২৩ মার্চ রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
তিনি জানান নিয়মিত মামরায় ৫ জন ও ১ জন সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান ডেবিল হান্টে ৩ জন, ডলার মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও চোর একজনকে আটক করা হয়।
ডেবিলহান্টে আটককৃতরা হলেন বাশাটি ইউনিয়নের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি মাহবুবুল করিম তুষার ও ৮ নং দুল্লা ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী মো ফারুক হোসেন।
তাদের সকলকে আদালতে পাঠানো হয় এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে।