ঢাকা | বঙ্গাব্দ

দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে: আইভি

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2025 ইং
দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে: আইভি ছবির ক্যাপশন: দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে: আইভি
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি ::

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে তার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ এই অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তার না হয়ে বাসার ভেতরে অবস্থান নেওয়া আইভী সাফ জানিয়ে দেন— ‘দিনের বেলা ছাড়া আমি যাব না, নিতে হলে দিনেই নিতে হবে।’

ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও আইভীর সমর্থকেরা রাস্তায় নেমে এসে চুনকা কুটির ঘিরে ফেলেন। বাসার প্রবেশপথের দুই পাশের রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে পথ অবরুদ্ধ করে দেন তারা। আশপাশের মসজিদের মাইকে প্রচার করে স্থানীয়দের রাস্তায় নামার আহ্বান জানানো হয়। ফলে পুলিশের দল ওই বাড়ির ভেতরেই এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে জানান, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তারে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশি অভিযানের খবরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদে এলাকাটি কয়েক ঘণ্টার জন্য কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted