ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2025 ইং
খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
ad728
 
আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি ::

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে দরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 

৩ জুন ২০২৫, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় নির্ধারিত পরিমাণ খাদ্য সহায়তা(চাউল} প্রদান করা হয়েছে। 

সামাজিক নিরাপত্তা ও সহানুভূতির অনুপম দৃষ্টান্ত হিসেবে সরকারের এ উদ্যোগে এলাকাবাসীরা উপকৃত হয়েছেন,এমনটাই বলছেন সুবিধাভোগীরা।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ উদ্যোগ। কেউ যেন অভুক্ত না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করার মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খল ভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হন। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা ও সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted